হলিউডের জনপ্রিয় সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর অভিনেত্রী মেরি রিভেরা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনলুলুতে স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেত্রী।
অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে প্রায় তিন মাস পর। পরিবারের পক্ষ থেকে বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল।
উল্লেখ্য, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত মার্ভেল সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ নেড লিডসের দিদিমার চরিত্রে অভিনয় করেছিলেন মেরি রিভেরা। সিনেমায় তার স্বল্প সময়ের উপস্থিতিও দর্শকদের কাছে বেশ প্রশংসিত ও স্মরণীয় হয়ে আছে।