বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

‘রামায়ণ’-এ শূর্পণখা চরিত্রে অভিনয়ের কারণ জানালেন রাকুল প্রীত সিং

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

নিতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত ও বিগ বাজেটের চলচ্চিত্র রামায়ণ-এর ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। সিনেমাটিতে তিনি রাবণের বোন শূর্পণখার চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারে তার উপস্থিতি ও নতুন লুক ইতোমধ্যেই দর্শক ও নেটিজেনদের দৃষ্টি কেড়েছে।

সম্প্রতি এক অনুরাগী রাকুলকে একটি খোলা চিঠি লিখে জানতে চান, কী কারণে তিনি শূর্পণখার মতো বিতর্কিত ও জটিল চরিত্রটি বেছে নিয়েছেন এবং এই চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল।

অনুরাগীর সেই চিঠির জবাবে রাকুল বলেন, “শূর্পণখার জটিলতাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। ইতিহাস তাকে অনেক সময় শুধু একটি ঘটনার মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছে। কিন্তু তার গল্পের পেছনে আরও অনেক স্তর, অনুভূতি ও রহস্য রয়েছে। একজন শিল্পী হিসেবে এমন চরিত্রে কাজ করাই সবচেয়ে রোমাঞ্চকর, যা মানুষের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানায়।”

তিনি আরও জানান, সিনেমাটি মুক্তির পর দর্শক যেন পূর্বধারণা ছেড়ে নতুন দৃষ্টিভঙ্গিতে শূর্পণখার চরিত্রকে মূল্যায়ন করেন—এটাই তার প্রত্যাশা।

বিগ বাজেটের এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং লঙ্কারাজ রাবণের ভূমিকায় রয়েছেন দক্ষিণী সুপারস্টার যশ। এছাড়াও ছবিতে আরও অনেক তারকা অভিনয় করেছেন।

নির্মাতা সূত্রে জানা গেছে, রামায়ণ সিনেমার প্রথম পর্ব চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে। আর দ্বিতীয় পর্বটি আগামী বছরের কোনো এক উৎসবের মৌসুমে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com