বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সমঝোতার ভিত্তিতে সংবিধান সংস্কারের পথে সরকার: সালাহউদ্দিন আহমদ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

সমঝোতার মাধ্যমে সংবিধান সংশোধন করে দেশের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের তিনি জানান, বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই বৈঠকের সময়সূচি ও অংশগ্রহণকারীদের তালিকা নির্ধারণ করা হবে। বৈঠকে সরাসরি মতামতের পাশাপাশি লিখিত পরামর্শও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

তিনি জানান, সংবিধান সংস্কারকে কোনো চ্যালেঞ্জ হিসেবে নয়, বরং জনআকাঙ্ক্ষা পূরণের সুযোগ হিসেবে দেখছে কমিটি। ছাত্র-জনতার আন্দোলন, মানুষের প্রত্যাশা এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের মতামত নেওয়া হবে। ‘জুলাই জাতীয় সনদ’, বিভিন্ন বিষয়ে দেওয়া মতপার্থক্য এবং সরকারের নির্বাচনী ইশতেহারসহ গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য সংস্কার প্রস্তাব তৈরির কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com