রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

ঢাকায় আসেছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

পরিচালক মোহাম্মদ ইকবাল-এর নির্মিত নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’র মহরতে অংশ নিতে প্রথমবারের মত বাংলাদেশ সফরে এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি ঢাকায় পৌঁছান বলে জানা গেছে।

নির্মাতা মো. ইকবাল জানান, আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরত। এই আয়োজনে অংশ নিতে বাংলাদেশে এসেছেন মধুমিতা ও তার স্বামী দেবমাল্য চক্রবর্তী। এই অনুষ্ঠানে ছবিটির সকল শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

জানা গেছে, ‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। ছবিটিতে দেশ-বিদেশের একঝাঁক তারকা অভিনয় করবেন। নারীপ্রধান এই সিনেমায় মধুমিতা সরকারকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে।

সিনেমাটির শিল্পী তালিকায় রয়েছেন বাংলাদেশ ও ভারতের দুই দেশের জনপ্রিয় একঝাঁক শিল্পী। এর মধ্যে জনপ্রিয় অভিনেতা ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার এবং কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। বিশেষ চমক হিসেবে থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মহরতের অনুষ্ঠানে সিনেমাটির আরও শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতারা।

সিনেমাটির শুটিং শুরুর সময়সূচি জানতে চাইলে নির্মাতা বলেন, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com