ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান ঘিরে তেহরানে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। ইমাম খোমেনী গ্র্যান্ড মোসাল্লায় লাখো মানুষ সমবেত হয়ে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন প্রিয় নেতার প্রতি।
শোকাহত মানুষের সেবায় এগিয়ে এসেছেন হাজারো স্বেচ্ছাসেবী ও বিভিন্ন দাতব্য সংগঠনের কর্মীরা। তেহরানের বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে আগত মানুষের জন্য দিন-রাত চলছে খাবার ও পানীয় সরবরাহের কাজ। সাধারণ মানুষের অনুদানে পরিচালিত এসব কার্যক্রমে প্রতিদিন হাজারো মানুষের জন্য খাবার প্রস্তুত করা হচ্ছে।
এ ছাড়া পুণ্যার্থীদের ক্লান্তি দূর করতে তেহরানের বিভিন্ন স্থানে বসানো হয়েছে চা ও খাবারের স্টল। গভীর রাত পর্যন্ত স্বেচ্ছাসেবীরা আগত মানুষের হাতে তুলে দিচ্ছেন গরম চা ও বিস্কুট।
যুদ্ধের কঠিন সময় ও প্রিয় নেতাকে হারানোর শোকের মধ্যেও ইরানিদের এই সহযোগিতা ও পারস্পরিক সহমর্মিতা জাতীয় ঐক্যের এক অনন্য চিত্র তুলে ধরছে।