সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের: তাসনিম

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৩ Time View

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে বিভিন্ন দেশকে অংশ না নিতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম। শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে একটি জ্যেষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ দাবি করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক দিনে মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন দেশের সরকারকে তেহরানে প্রতিনিধি না পাঠানোর আহ্বান জানান। এমনকি, অনুষ্ঠানে অংশগ্রহণকে ওয়াশিংটন ‘অবন্ধুসুলভ পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করতে পারে বলেও সতর্ক করা হয়েছে বলে দাবি করা হয়।

তাসনিমের ভাষ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কয়েকটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি আফ্রিকার কয়েকটি দেশকেও সম্ভাব্য উন্নয়ন সহায়তা কমানোর ইঙ্গিত দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের এই চাপের কারণে অন্তত ১৩টি দেশ শেষকৃত্যে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়। পরে কয়েকটি দেশ কূটনৈতিক মাধ্যমে ইরানের কাছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করলেও তেহরানে নিযুক্ত কূটনীতিকদের পাঠানোর প্রস্তাব তেহরান গ্রহণ করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com