বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

মুক্তির আগেই আইনি জটিলতায় কঙ্গনার ‘কুইন ২’, ২৫০ কোটি রুপির মামলা

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৬ Time View

কঙ্গনা রানাউতের নতুন সিনেমার শুটিং শেষ হয়েছে। বর্তমানে ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। এরই মধ্যে বড় আইনি জটিলতায় পড়েছে তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কুইন ২’। শুটিং শেষ হওয়ার পর ছবিটির বিরুদ্ধে ২৫০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছে ‘কুইন’-এর মূল প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম স্টুডিওস।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ ছবির মেধাস্বত্ব (আইপি) লঙ্ঘনের অভিযোগ তুলেছে ফ্যান্টম স্টুডিওস। প্রতিষ্ঠানটির দাবি, তাদের অনুমতি ছাড়াই ছবিটির সিক্যুয়েল নির্মাণ করা হয়েছে।

ফ্যান্টমের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের দ্বারস্থ হওয়ার আগে একাধিকবার জিয়োস্টার এবং পরিচালক বিকাশ বহেলের সঙ্গে যোগাযোগ করে আপত্তির বিষয়টি জানানো হয়েছিল। পাশাপাশি আইনি নোটিশও পাঠানো হয়। তবে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত আদালতে মামলা দায়ের করে প্রতিষ্ঠানটি।

চলতি বছরের শুরুতে ‘কুইন ২’-এর শুটিং শুরু হয়। সম্প্রতি এর দৃশ্যধারণ শেষ হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ফ্যান্টম স্টুডিওস শুরু থেকেই এসব অগ্রগতির বিষয়ে অবগত ছিল। তাই শুটিং শেষ হওয়ার পরপরই তারা আইনি পদক্ষেপ নেয়।

উল্লেখ্য, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত নারীকেন্দ্রিক চলচ্চিত্র ‘কুইন’ বলিউডে ব্যাপক সাড়া ফেলেছিল। ছবিতে অভিনয়ের জন্য কঙ্গনা রানাউত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান লাভ করেন। এছাড়া সিনেমাটি মোট দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। ছবিটির প্রযোজনায় ছিল ভায়াকম১৮ মোশন পিকচার্স এবং ফ্যান্টম ফিল্মস।

২০১৮ সালে ফ্যান্টম ফিল্মসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ২০২১ সালে ফ্যান্টম স্টুডিওস নামে নতুনভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, ‘কুইন’ ছবির মেধাস্বত্বের ৫০ শতাংশ মালিকানা এখনো তাদের কাছে রয়েছে। তাই সিক্যুয়েল নির্মাণের আগে তাদের অনুমতি নেওয়া আইনগতভাবে বাধ্যতামূলক ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com