বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সিন্ডিকেট নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি চালুর উদ্যোগ, জানালেন বাণিজ্যমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪৫ Time View

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ও কারসাজি রোধে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। এ লক্ষ্যে সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) রাজধানীর আগারগাঁওয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, টিসিবির কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের কোরবানির ঈদকে সামনে রেখে খাদ্যপণ্যের সরবরাহ প্রায় ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। গত বছর যেখানে প্রায় ১০ হাজার ৯০০ টন পণ্য বিতরণ করা হয়েছিল, এবার তা প্রায় ১৪ হাজার টনে উন্নীত করা হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বিশেষ সময় ও উৎসবকে কেন্দ্র করে ভবিষ্যতেও ট্রাকসেল কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি টিসিবির মাধ্যমে ভর্তুকিমূল্যে পণ্য সরবরাহ নিয়মিতভাবে চলবে।

তিনি জানান, সরকার পরিবর্তনের পর টিসিবির এক কোটি উপকারভোগীর তালিকা যাচাই করে প্রায় ৫৯ লাখ নাম ভুয়া বা সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপর নতুনভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় উপকারভোগী নির্বাচন শুরু হয়েছে। বর্তমানে এই সংখ্যা ৮০ লাখে দাঁড়িয়েছে এবং আরও ২০ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

টিসিবির ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিত্যপণ্যের বাজারে কৃত্রিম সংকট বা অস্থিরতা তৈরি করে কেউ যেন সুযোগ নিতে না পারে, সে জন্য সরকার কঠোর ও সমন্বিত পদক্ষেপ নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com