বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ওমান উপসাগরে আটক ইরানি জাহাজের নাবিকদের পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬ Time View

ওমান উপসাগর থেকে আটক ইরানের পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি তুসকার-এর ২২ জন নাবিককে পাকিস্তানে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৪ মে) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, নাবিকদের পাকিস্তানে স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং পরবর্তী সময়ে তাদের ইরানে ফেরত পাঠানো হবে। তিনি আরও উল্লেখ করেন, গত সপ্তাহে জাহাজে থাকা আরও ছয়জনকে একটি আঞ্চলিক দেশের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২০ এপ্রিল যুক্তরাষ্ট্র জাহাজটি আটক করে। মার্কিন বাহিনীর দাবি, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ অমান্য করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তেহরান একে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com