বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

মা হারালেন সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭ Time View

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা মারা গেছেন। বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম।

পারিবারিক সূত্র জানায়, তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাজার নামাজ বাদ আসর ময়মনসিংহ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পরে তাকে গুলকিবাড়ি কবরস্থানে তার স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে দাফন করা হবে।

এদিকে, পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com