অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের অ্যানেক্স অডিটোরিয়ামে ‘দ্য ল কম্পাস ডায়ালগ’ শীর্ষক দাতা সংস্থার সঙ্গে এক সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জ্বালানি খাতে শুরুর দিকে কিছুটা সংকট থাকলেও সরকার দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা ও আন্তর্জাতিক পর্যায়ে দরকষাকষির মাধ্যমে পরিস্থিতি সামাল দিয়েছে। পাশাপাশি বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহ করা হয়েছে। ফলে বর্তমানে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি তুলনামূলক ভালো অবস্থায় রয়েছে।
মাহদী আমিন আরও বলেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ সত্ত্বেও দেশে জ্বালানির সরবরাহ চাহিদা অনুযায়ী স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।