বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের আমলের মামলাগুলো এক মাসে যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২ Time View

অন্তর্বর্তী সরকারের সময় দায়ের হওয়া হাজার হাজার মামলা এক মাসের মধ্যে যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে দায়ের করা বিভিন্ন মামলা দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করে প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলাগুলোর বিষয়েও আলাদাভাবে যাচাই-বাছাই করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগের সরকারের সময়ের ‘গায়েবি মামলা’ হিসেবে পরিচিত মামলাগুলো প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে। এসব মামলা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com