শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

শাকিব খানের ‘রকস্টার’ টিজারে নতুন ঝড়

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৯ Time View

ঢালিউডে বছরের পর বছর ধরে ভিন্নধর্মী সিনেমা ও চরিত্রে দর্শকদের চমকে দিচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। কখনো ‘রাজকুমার’, ‘প্রিয়তমা’ আবার কখনো ‘তুফান’-এর মতো সিনেমায় ভিন্ন ভিন্ন রূপে দেখা গেছে তাকে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি, তবে এবার তিনি হাজির হয়েছেন একেবারেই নতুন ও স্টাইলিশ লুকে।

সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর অফিসিয়াল টিজার প্রকাশ করা হয়েছে, যা ১ মিনিট ২০ সেকেন্ডের। টিজারটি নিজেই প্রকাশ করেন শাকিব খান।

টিজারে দেখা যায়, শাকিব খান ঘুম থেকে জেগে ওঠেন এবং তখনই একটি সংলাপ শোনা যায়—“মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না, সামটাইম সুপারস্টার ফিউচার অফ রকস্টার।” এই সংলাপটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এর আগে তার ভেরিফায়েড ফেসবুক পেজেও ‘রকস্টার’ সিনেমার একটি অ্যানিমেটেড টিজার শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছিলেন তিনি।

নতুন এই টিজারে কণ্ঠ দিয়েছেন অভিনেতা তারিক আনাম খান। সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সাবিলা নূরসহ আরও অনেকে।

সান মোশন পিকচার্স লিমিটেড-এর ব্যানারে নির্মিত এই সিনেমাটি আগামী ২০২৬ সালের ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com