শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১২ Time View

সংরক্ষিত নারী আসনে জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

বুধবার (৬ মে) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানটি সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

শপথ শেষে তিনি নিয়ম অনুযায়ী সংসদ সচিবের দপ্তরে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ছিল। তবে নির্ধারিত সময়ের পর ৪টা ১৯ মিনিটে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন। সময়সীমা অতিক্রম হওয়ায় প্রথমে তার মনোনয়ন গ্রহণ করেনি নির্বাচন কমিশন (ইসি)। পরে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হলে আদালত ইসিকে তার মনোনয়ন গ্রহণ ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com