সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে।
অধিদপ্তরের হিসাব বলছে, ওই সময়সীমায় দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৮ জন, আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৩২৫ জন।
এছাড়া হাম সন্দেহে এখন পর্যন্ত ২৬ হাজার ৯১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৩ হাজার ২২৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।