শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নই নতুন যুদ্ধ: প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৩ Time View

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এক পর্যায়ের সংগ্রাম শেষ হলেও এখন শুরু হয়েছে নতুন একটি যুদ্ধ—যা হলো জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।

শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

তারেক রহমান বলেন, বিএনপির লক্ষ্য ছিল সুশাসন প্রতিষ্ঠা এবং এমন একটি রাষ্ট্র গঠন করা, যেখানে শিক্ষার্থীরা উপযুক্ত শিক্ষার পরিবেশ পাবে এবং নারী-পুরুষ সবাই নিরাপদে চলাচল করতে পারবে। অতীত সময়ে দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন, গুম ও হত্যার ঘটনা ঘটলেও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা থেকে বিএনপি কাজ করে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশে এমন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে যেখানে মত প্রকাশ ও সুস্থ বিতর্কের সুযোগ থাকবে।

নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনে জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছে এবং তাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। তার ভাষায়, এখন তা আর কেবল দলের নয়, বরং জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।

তিনি দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, এই ইশতেহার বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও পরিশ্রমের মাধ্যমে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com