শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার সিডনি চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশি সিনেমা ‘মাস্টার’

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১ Time View

আন্তর্জাতিক চলচ্চিত্র মঞ্চে আবারও জায়গা করে নিয়েছে বাংলাদেশি সিনেমা ‘মাস্টার’। আগামী ৩ জুন থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার সিডনি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিতের এই সিনেমাটি।

সিনেমাটির নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত জানান, মানবজীবনের ক্ষমতার প্রভাব, চিন্তাধারা, আবেগ ও মানসিক পরিবর্তনকে কেন্দ্র করে গল্পটি নির্মাণ করা হয়েছে। তার আশা, ভবিষ্যতে আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হবে।

‘মাস্টার’ সিনেমার কাহিনিতে দেখা যায়, জহির নামের এক আদর্শবান স্কুলশিক্ষক পারিপার্শ্বিক চাপের কারণে এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যানের মুখোমুখি হন। এরপর ক্ষমতা ও স্থানীয় রাজনীতির বাস্তবতায় একজন সাধারণ মানুষের জীবনের পরিবর্তনের গল্প উঠে আসে।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সাব্বির হোসেন শোভন। চিত্রগ্রহণে ছিলেন তুহিন তামিজুল। প্রোডাকশন ডিজাইনার হিসেবে কাজ করেছেন ভারতের জোনাকি ভট্টাচার্য এবং সংগীত পরিচালনায় ছিলেন তাইওয়ানের হাও টিং শিহ। এটি প্রযোজনা করেছে মাইপিক্সেলস্টোরি।

উল্লেখ্য, ২০২১ সালে এই পরিচালক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ মোট সাতটি বিভাগে পুরস্কৃত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com