জনগণের সম্পৃক্ততা, স্বচ্ছতা এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে সাংবিধানিক সংস্কার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৯ মে) রাজধানীর একটি হোটেলে ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে এবং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তার মতে, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই স্বচ্ছভাবে সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ সময় তিনি দ্রুত গণভোটের নির্দেশনা অনুযায়ী ‘সাংবিধানিক সংস্কার কাউন্সিল’ গঠনের আহ্বান জানান।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আগে যেসব নেতা গণভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন, ক্ষমতায় যাওয়ার পর তারা এখন সেই অবস্থান থেকে সরে এসেছেন, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।
তিনি আরও জানান, গণভোট বাস্তবায়নের দাবিতে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা অব্যাহত থাকবে। পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচিও চলবে। তবে দাবি উপেক্ষিত হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন নাহিদ ইসলাম।