সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও শত শত শিশু নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টার ব্যবধানে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ১৯৭ জন শিশুর মধ্যে হামের মতো উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৮০৪ জনকে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। শুধু ঢাকা বিভাগেই ভর্তি রোগীর সংখ্যা ৫৬৩ জন, যা সারাদেশের মধ্যে সর্বোচ্চ।

একই সময়ে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে ১৬৫ জন শিশুর মধ্যে, যার মধ্যে ঢাকা বিভাগেই ১৪৮ জন রয়েছে।

এ ছাড়া, চিকিৎসা নিয়ে গত ২৪ ঘণ্টায় ৬৪৫ জন শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এর মধ্যে ঢাকা বিভাগেরই ৩০০ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২৩ হাজার ৬০৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ১৫ হাজার ৩২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৩ হাজার ৪৪৩ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এখন পর্যন্ত ১২ হাজার ৩৯৬ জন শিশু চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com