সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের নতুন মাস জিলকদ শুরু হতে যাচ্ছে। শনিবার (১৮ এপ্রিল) দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় রোববার (১৯ এপ্রিল) শাওয়াল মাস ৩০ দিনে পূর্ণ হয়েছে। ফলে সোমবার (২০ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জিলকদ মাসের গণনা।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদের পরের মাস হলো জিলহজ, যার ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। হিসাব অনুযায়ী, ২০ এপ্রিল থেকে আগামী ১৮ মে পর্যন্ত ২৯ দিন ধরে চলবে জিলকদ মাস। এরপর ১৯ মে থেকে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সে ক্ষেত্রে, যদি জিলকদ মাস ২৯ দিনে শেষ হয়, তাহলে আগামী ২৮ মে ঈদুল আজহা পালিত হতে পারে। আর যদি মাসটি ৩০ দিনের হয়, তবে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ দাঁড়াবে ২৯ মে। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারিত হবে, যা জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com