মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

বিশ্বকাপ ও আইসিসির সঙ্গে বিতর্কিত সম্পর্ক নিয়ে মুখ খুললেন : বুলবুল

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩ Time View

দীর্ঘ ছুটি শেষে দেশে ফিরে জাতীয় দলের দায়িত্বভার পুনরায় গ্রহণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল বিশ্বকাপ টি-টোয়েন্টিতে অংশ নিতে পারেনি।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বুলবুল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়ে মন্তব্য করতে এড়িয়ে যান। তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই বলতে চাই না। তবে আমরা চেষ্টা করেছি বিশ্বকাপ খেলার। দিন শেষে আমি একজন ক্রিকেটার।

বিশ্বকাপ না খেলার কারণে আইসিসির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিছুটা অবনতি হয়েছিল, যা এখন সমাধান হয়েছে বলে জানিয়েছেন তিনি। বুলবুল বলেন, এ বিষয়টি পুরোপুরি সমাধান হয়েছে। মাঝে অনেক কিছু ঘটেছে, যা সব গণমাধ্যমে প্রকাশ পায়নি। আমরা তখন সরকারের সিদ্ধান্ত মেনে চলেছিলাম। আর বর্তমানে যেই সরকার দায়িত্বে আছে, তাদের সিদ্ধান্তও আমাদের মানতে হবে। আমরা সরকারের অধীনে কাজ করি।

বর্তমান সরকারের সম্ভাব্য তদন্তের বিষয়ে তিনি জানান, বিষয়টি তিনি সংবাদপত্রের মাধ্যমে জেনেছেন। তিনি বলেন, সরকার চাইলে তদন্ত করতে পারে। জাতীয় দলের স্কোয়াড ঠিক ছিল, আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছিল এবং কোথায় খেলতে হবে সব ঠিক ছিল। তবে শেষ পর্যন্ত আমাদের সরকারের সিদ্ধান্তকে সম্মান করতে হবে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ডের সভাপতি বুলবুল জানিয়েছেন, বর্তমান বোর্ডের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা বিতর্ক নিয়ে কোনো সংকট তিনি দেখছেন না। তিনি বলেন, আমি কোথাও কোনো সংকট দেখছি না। বোর্ড তার নিজস্ব নিয়মে স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। জাতীয় দল খেলছে, মেয়েদের দল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রস্তুতি নিচ্ছে। সব কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। কোনো সমস্যা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com