মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন খলিলুর রহমান

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল দুই দিনের সরকারি সফরে ভারতের রাজধানী দিল্লি পৌঁছাবেন। ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের দায়িত্বগ্রহণের পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর।

ঢাকার কূটনৈতিক সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী দিল্লি থেকে সরাসরি মরিশাসের রাজধানী পোর্ট লুইস এ অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে (ভারত মহাসাগরীয় সম্মেলন) অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন।

সফরের প্রথম দিনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এর সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারত সরকারের আরও গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এর আলোচনার বিষয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে।

কূটনৈতিক সূত্রের খবর, সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদ্বীপ সিং পুরি এর সঙ্গে বৈঠকের বিষয়েও সমন্বয় চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com