মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

ওমরাহ পালনে নাহিদ ইসলাম সৌদিতে

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন। রোববার (২৯ মার্চ ) রাত সাড়ে ৩টার ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

সৌদি আরবের স্থানীয় সময় সোমবার (৩০ মার্চ) সকালেই নাহিদ ইসলাম জেদ্দায় পৌঁছালে প্রবাসী সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তিনি স্ত্রীসহ ওমরাহ সম্পন্ন করে আগামী ৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।

ঢাকা ত্যাগের আগে, দেশের মানুষকে দোয়া চেয়ে নাহিদ ইসলাম তার বার্তা প্রেরকের মাধ্যমে দেশের নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com