সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত আলী খামেনি

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৯ Time View

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১লা মার্চ) সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএন এ খবর নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি সুত্রে জানা যায়, আজ সকালে ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছে। একই সাথে এ হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন।

গণমাধ্যমটি আরও জানায়, এই কাপুরুষোচিত হামলাটি শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরের দিকে করা হয়। সে সময় আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানের নিজ কার্যাল লিডারশিপ হাউস কমপাউন্ডে তার দায়িত্ব পালন করছিলেন।

ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, তার মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লিখেছেন, ইতিহাসের নিকৃষ্ট ব্যক্তিদের একজন খামেনি মারা গেছেন।

সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ঘটনাটি-কে রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি আগ্রাসনের আখ্যা দিয়ে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে।

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চীফও ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com