ইরাকের রাজধানী বাগদাদ-এর মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টরি বেস-এ সোমবার (৩০ মার্চ) প্রথমবারের মতো হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় ঘাঁটিতে থাকা একটি ইরাকি বিশেষ বাহিনীর বিমান আগুনে পুড়ে যায়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভোরে বাগদাদে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সূত্রের দাবি, এটি ড্রোন নয়, বরং ঘাঁটিতে নিক্ষিপ্ত রকেটের ফলে ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাটি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার ভিতরে অবস্থিত ঘাঁটিকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে।
ঘটনার সময় ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলো প্রতিহত করতে ব্যর্থ হয়। এর আগে একই এলাকায় ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটলেও এবার সরাসরি আঘাত প্রাপ্ত হয়ে একটি বিমান আগুনে পুড়ে যায়। বিস্ফোরণের শব্দের কারণে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।