লেবাননের বৈরুতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চালানো বিমান হামলায় সশস্ত্র মুসলিম রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার গোয়েন্দা শাখার প্রধান হুসেইন মাকলেদ নিহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) আইডিএফ এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। গত রোববার (১ মার্চ) লেবাননের রাজধানী বৈরুতে সাড়া রাত আইডিএফের বিমান বাহিনী হামলার অভিযান চালায়। এই হামলাতেই নিহত হয়েছেন মাকলেদ।
আইডিএফের দেওয়া বিবৃতির মন্তব্য অনুযায়ী মালেক ছিলেন লেবাননের মুসলিম রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার গোয়েন্দা শাখার প্রধান এবং প্রভাবশালী নেতা। তার কাজ ছিল, ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর গোপনে নজরদারি করা এবং তার ওপর হামলার প্রাথমিক পরিকল্পনা করা।
তবে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।