সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

বিসিবি সভাপতি বুলবুলের দেশে প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘ সময় পর দেশে ফিরেছেন। শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিডনি থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিসিবির একাধিক পরিচালক  রোববার (২৯ মার্চ) এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গত রোযায় দেশে না থাকার পর ক্রিকেট মহলে প্রশ্ন ছিল, তিনি কি আর দেশে ফিরবেন কি না। তবে জানা যায়, অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে ঈদ কাটানোর পর তিনি ২৬ বা ২৭ মার্চের মধ্যে দেশে আসবেন বলে আশা করা হয়েছিল। শেষ পর্যন্ত ২৯ মার্চ তার প্রত্যাবর্তন সব জল্পনার অবসান ঘটিয়েছে।

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের স্বচ্ছতা নিয়ে ঢাকার ক্লাবগুলো, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কিছু কাউন্সিলর অভিযোগ করেছেন। তারা জাতীয় ক্রীড়া পরিষদের কাছে এটি একটি অবৈধ নির্বাচন বলে দাবি করেছেন।

দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ একটি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, যা একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পরিচালিত হচ্ছে। কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। জানা গেছে, আমিনুল ইসলাম বুলবুল ইতিমধ্যেই কমিটির সঙ্গে অনলাইন এবং ফোনে একাধিকবার কথা বলেছেন। ঢাকায় ফিরে তিনি তদন্ত কমিটির সঙ্গে সরাসরি সহযোগিতা করবেন এবং তাদের প্রশ্নের জবাব দেবেন।

যারা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তারা বারবার উল্লেখ করেছেন যে, আমিনুল ইসলাম বুলবুলের ভূমিকা সম্পূর্ণ স্বচ্ছ ছিল না। সেই কারণে তদন্ত কমিটি তার বক্তব্যও নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com