বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

ঈদের ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রী পরিষদে  

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১১ Time View

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে নির্ধারিত ৫ দিনের ছুটি রয়েছে। তবে এই ঈদে আরও কয়েক দিনের ছুটি বাড়ানোর কথা ভাবছেন সরকার। চলতি সপ্তাহের বৃহস্পতিবার মন্ত্রিসভায় বৈঠকে ঈদুল ফিতরের ছুটির বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মূলত ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার। মন্ত্রি পরিষদে ছুটি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ  ঈদের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগের দুই দিন ও পরে দুইদিনসহ মোট চারদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

সরকারিভাবে, ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে।

এর আগে ১৭ মার্চ রয়েছে শবে কদরের ছুটি। মাঝে ১৮ মার্চ সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে। তাহলে শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলে টানা সাত দিন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com