মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

হরমুজ প্রণালীতে মাইন ধ্বংসে ব্রিটিশ ‘আন্ডারওয়াটার ড্রোন’ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩ Time View

যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে মাইন ধ্বংসের জন্য আন্ডারওয়াটার ড্রোন পাঠাচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি জানিয়েছেন, রসদবাহী জাহাজ আরএফএ লিমে বে’’কে বিশেষভাবে সাজিয়ে এই স্বায়ত্বশাসিত এআই-ড্রোন বহন ও পরিচালনার উপযোগী করা হচ্ছে।

হ্যালি জানিয়েছেন, জাহাজটি ৫৮০ ফুট দৈর্ঘ্যের এবং মূলত ব্রিটিশ নৌসেনা ও সামরিক সরঞ্জাম বহনের কাজে ব্যবহৃত হয়। হরমুজে ড্রোনগুলো মাইন সনাক্ত ও ধ্বংস করবে। এছাড়া যুক্তরাজ্য এই অঞ্চলে যুদ্ধজাহাজ ও বিমানও পাঠাচ্ছে, যা বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে।

ইরান গত ২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুদ্ধ চলাকালীন মার্কিন ও ইসরায়েলি সহায়তাপ্রাপ্ত জাহাজের চলাচল বাধাপ্রাপ্ত হবে। গত এক মাসে এই এলাকায় এক ডজনের বেশি তেলবাহী বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিশ্বব্যাপী প্রায় ২০ শতাংশ তেল ও তরল গ্যাসবাহী জাহাজ এই রুট ব্যবহার করে, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে পশ্চিমা বাজারে তেল সরবরাহের মূল মাধ্যম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com