ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্প্রতি ইরাকের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। এটি আসে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার জীবনের বিষয়ে সংশয় প্রকাশ করেছিলেন। মস্কো থেকে পাঠানো লিখিত বার্তায় খামেনি ইরাকের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য।
ইরানি সংবাদমাধ্যম আইএসএনএ নিউজ রোববার (২৯ মার্চ) জানিয়েছে, খামেনি ইরাকের শিয়াপন্থি ধর্মীয় নেতা ইমাম আয়াতুল্লাহ আলী সিস্তানি’র সঙ্গে সম্পর্ক উল্লেখ করে বলেছেন, ইরাকের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণ ইরানি জনগণের প্রতি তাদের সমর্থন প্রদর্শন করেছেন।
এর আগে রোববার বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ইসলামিক সুপ্রিম কাউন্সিল অব ইরাক–এর সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পরেই মোজতবা খামেনির লেখা বার্তাটি প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে আরও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।