বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

বার্সেলোনার সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হোয়ান লাপোর্তা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৭ Time View

কাতালান ক্লাব বার্সেলোনার সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন হোয়ান লাপোর্তা। প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টকে হারিয়ে ২০৩১ সাল পর্যন্ত ক্লাবটির দায়িত্বে থাকবেন ৬৩ বছর বয়সী এই কর্মকর্তা।

রোববার অনুষ্ঠিত নির্বাচনে ক্লাবের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৪৮,৪৮০ জন সদস্য ভোট দিয়েছেন, যা মোট ভোটারের প্রায় ৪২ শতাংশ। এতে লাপোর্তা ৬৮.১৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে ভিক্টর ফন্ট পেয়েছেন ২৯.৭৮ শতাংশ ভোট।

ফলাফল ঘোষণার পর লাপোর্তা বলেন, এই ফলাফল আমাকে অনেক আনন্দ দিয়েছে। আমরা সত্যিই অভিভূত। কেউ আমাদের থামাতে পারবে না। আমার বিশ্বাস, সামনে ক্লাবের জন্য আরও রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে।

নির্বাচনী প্রক্রিয়া শুরুর কয়েক সপ্তাহ আগে সভাপতির পদ থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছিলেন লাপোর্তা। তবে আগামী জুলাই মাসে তিনি আনুষ্ঠানিকভাবে আবার দায়িত্ব গ্রহণ করবেন।

বিশ্লেষকদের মতে, ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘ মেয়াদে লাপোর্তা ক্লাবটিকে কোন উচ্চতায় নিয়ে যেতে পারেন, এখন সেটিই দেখার বিষয়। তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বার্সেলোনার ক্রীড়া সাফল্য ধরে রাখা এবং ক্লাবের আর্থিক কাঠামোকে আরও শক্তিশালী করা।

উল্লেখ্য, লাপোর্তা এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত এবং ২০২১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সফলভাবে বার্সেলোনার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com