বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

ইরান বিশ্বকাপ ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তরের চেষ্টা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৬ Time View

ইরান ফুটবল ফেডারেশন আসন্ন বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরানোর বিষয়টি ফিফার সঙ্গে আলোচনা করছে।  সোমবার (১৭ মার্চ)  মেক্সিকোতে নিযুক্ত ইরানের দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়।

ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ বলেন, “আমরা ফিফার সঙ্গে আলোচনা করছি যেন ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজন করা হয়।”

এদিকে, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ইরান দলের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে আশাবাদী। সংস্থার সাধারণ সম্পাদক উইন্ডসর জন বলেন, “দিন শেষে খেলার সিদ্ধান্ত নেবে ফেডারেশন। এখন পর্যন্ত তারা আমাদের জানিয়েছে, তারা বিশ্বকাপে যাচ্ছে।”

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান দল যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ট্রাম্পের মন্তব্যের পরই ইরান এই পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নিয়ম অনুযায়ী, ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে:

লস অ্যাঞ্জেলেসে: নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে

সিয়াটলে: মিসরের বিপক্ষে

দলটির বেস ক্যাম্প নির্ধারিত হয়েছে অ্যারিজোনার টুসনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com