বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

আইআরজিসির হরমুজ প্রণালী বন্ধ থাকার বিষয়ে স্পষ্ট বার্তা

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২২ Time View

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিবাদে ইরান যুদ্ধে নেমেছে। এই যুদ্ধের অংশ হিসেবে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ থাকার বিষয়ে।

সোমবার (২ মার্চ) সংবাদ মাধ্যম রাষ্ট্রয়ত্ব টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ তথ্য জানিয়েছে আইআরজিসির বর্তমান শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এব্রাহিম জাবারিৎ। তিনি বলেন, শত্রুদের ওপর যতক্ষণ না পর্যাপ্ত চাপ আসছে ততক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, আমরা এই অঞ্চলের পাইপলাইনগুলোকেও আমাদের নিশানা তৈরি করব। আমরা মধ্যপ্রাচ্যের কোনো অঞ্চল থেকে তেল বাইরে যেতে দেবো না। যতদিন পর্যন্ত শত্রুদের ওপর যথেষ্ট চাপ আমরা তৈরি করতে না পারছি ততদিন পর্যন্ত এ অবস্থাই থাকবে।

কমান্ডার ব্রিগেডিয়ার আরও বলেন, বিশ্বে বর্তমানে (অপরিশোধিত) জ্বালানি তেলের দাম (ব্যারেলপ্রতি) ৮১ ডলারে পৌঁছেছে। আরও কিছুদিন পর দেখা যাবে এই দর বেড়ে ২০০ ডলারে পৌঁছে গেছে। এই দাম বাড়ার কারণটি হবে হরমুজ প্রণালী বন্ধ থাকার জন্য। তিনি জোর দিয়ে বলেন, কোনো জাহাজ যদি যারি করা এই নিষেধাজ্ঞা অমান্য করে এই প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করে, তাহলে আইআরজিসির নৌবাহিনী এবং আর্মি শাখায় কর্তব্যরত সেনারা সে জাহাজকে লক্ষ্য করে গুলি ছুড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com