মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

কাঠগড়ায় অঝোরে কাঁদলেন আর এস ফাহিম

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭ Time View

বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত গুলশান থানার হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী আদালতে তোলা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে পুলিশ ফাহিমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে। হাজতখানা থেকে আদালতের কক্ষে নেওয়া হলে তাকে অঝোরে কাঁদতে দেখা যায়। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে তোলা হয়। আদালতে তার আইনজীবীরা তাকে শান্ত থাকার জন্য আশ্বস্ত করেন।

এর আগে, রোববার (২৯ মার্চ) মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে জনতা ও শিক্ষার্থীদের মাধ্যমে তাকে আটক করে শাহ আলী থানার কাছে হস্তান্তর করা হয় এবং পরে গুলশান থানায় নেওয়া হয়।

মামলার বিবরণে বলা হয়েছে, ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর সুবাস্তু মার্কেটের সামনে আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর গুলিতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মো. ইমরান (৩০) গুরুতর আহত হন। পরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তিনি মারা যান। এই ঘটনায় ২০২৫ সালের এপ্রিলে মামলা দায়ের করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com