দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক ও বাজার স্থিতিশীল রাখতে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চাহিদা পূরণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিদেশ থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রয়েছে এবং নিয়মিতভাবে তেলের পার্সেল দেশে পৌঁছাচ্ছে। পাশাপাশি ডিলারদের জন্য প্রধান স্থাপনা থেকে সারাদেশের বিভিন্ন ডিপোতে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে জ্বালানি তেল পাঠানো হচ্ছে।
এছাড়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি ছুটির দিন—শুক্রবার ও শনিবারও বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপো খোলা রাখা হবে এবং সেখান থেকে নিয়মিতভাবে তেল সরবরাহ করা হবে।