বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের ঘোষণা বাদশাহ-ইশা রিখির

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ভারতীয় র‍্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে যৌথ বিবৃতির মাধ্যমে তারা এ খবর জানান।

বিবৃতিতে তারা বলেন, পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে আলাদা হয়ে নিজেদের পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ব্যক্তিগত বিষয়টি নিয়ে কোনো ধরনের গুঞ্জন বা অনুমান না করার অনুরোধ জানিয়েছেন তারা।

চলতি বছরের মার্চে বাদশাহ ও ইশার বিয়ের খবর প্রকাশ্যে আসে। দীর্ঘদিন ধরে সম্পর্ক থাকলেও তারা বিষয়টি গোপন রেখেছিলেন। প্রায় চার বছর একসঙ্গে থাকার পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন বলে জানা যায়। পরে জুনে এক ‘আস্ক মি এনিথিং’ সেশনে ইশা নিজের বিয়ের কথা নিশ্চিত করেন।

এটি বাদশাহর দ্বিতীয় বিচ্ছেদ। এর আগে জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন তিনি। ২০১২ সালে তাদের বিয়ে হয় এবং ২০১৭ সালে কন্যাসন্তানের জন্ম হয়। ২০২০ সালে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।

বিচ্ছেদের খবর প্রকাশের দিনই বাদশাহ তার প্রথম মারাঠি হিপ-হপ গান ‘চিমনা’ প্রকাশ করেন। গানটিতে দিব্যা কুমার ও মারাঠি লোকশিল্পী নাগেশ মোরওয়েকরের সঙ্গে কাজ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com