সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান দেশের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে এ সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন আয়োজিত রোহিঙ্গা সংকটবিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটকে এখন আর শুধু মানবিক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা প্রয়োজন।

তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান, রোহিঙ্গা ইস্যুটি যেন আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব হারিয়ে না ফেলে। দ্রুত ও সম্মানজনক প্রত্যাবাসনের উদ্যোগ নিতে আন্তর্জাতিক মহলের সমন্বিত সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com