রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

দুঃসংবাদ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৬৯ Time View

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ ইমার্জিং দল। ইতোমধ্যেই প্রথম ম্যাচ জিতে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শেষ ওভারের রোমাঞ্চে ৩ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ দল।

প্রথম ম্যাচে বাংলাদেশকে জেতাতে বড় অবদান রাখেন পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ। তবে ম্যাচ জেতানোর একদিন পরই শুনতে হলো দুঃসংবাদ। চোটের কারণে সিরিজের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না তিনি।

প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাঁম হাতে চোট পেয়েছিলেন তোফায়েল। বর্তমানে বিসিবির মেডিকেল বিভাগের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সেরে উঠতে ঠিক কতদিন সময় লাগবে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com