দীর্ঘ ২৪ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরেছে তুরস্ক। ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলতে নামছে তুর্কিরা। নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তুরস্কের প্রধান কোচ ভিনসেঞ্জো মন্টেলা বলেন, এই বিশেষ মুহূর্তের জন্য তারা ২৪ বছর ধরে অপেক্ষা করেছেন। দলের সবাই বিশ্বাস করে, এবারের বিশ্বকাপে তারা নিজেদের সেরাটা উপহার দিতে পারবে।
মন্টেলার মতে, প্রথম ম্যাচ সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও একটি ম্যাচ পুরো টুর্নামেন্টের ফল নির্ধারণ করে না, তবে এটি পরবর্তী ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস তৈরি করতে এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের ভিত্তি গড়ে দেয়।
তিনি আরও বলেন, দুই দশকেরও বেশি সময় পর বিশ্বকাপের মঞ্চে ফিরতে পারা দলের জন্য বড় একটি অর্জন। তাই এই সুযোগ কাজে লাগাতে খেলোয়াড়দের সর্বস্ব উজাড় করে খেলতে হবে। তার মতে, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভালো সূচনা করাই হবে দলের মূল লক্ষ্য।