শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

নাঈম হাসানের ওপর নির্যাতনের ঘটনায় কোয়াবের নিন্দা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩ Time View

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসান-এর ওপর শারীরিক নির্যাতন ও হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সব পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

জানা গেছে, গত ১২ জুন রাতে চট্টগ্রামে যাওয়ার পথে লালখান বাজার এলাকায় পুলিশের মুখোমুখি হন নাঈম হাসান। অভিযোগ অনুযায়ী, সেখানে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। একপর্যায়ে তিনি নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তার গলা চেপে ধরেন এবং পাইপ দিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। পরে পরিচিত কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলে পরিস্থিতির পরিবর্তন ঘটে বলে জানা যায়।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, দেশের যে কোনো নাগরিকের সঙ্গে এ ধরনের আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছ থেকে এমন আচরণ কখনোই প্রত্যাশিত নয়।

তিনি আরও জানান, ইতোমধ্যে নাঈম হাসানের সঙ্গে তার কথা হয়েছে। তিনি নাঈমকে আশ্বস্ত করেছেন যে দেশের ক্রিকেটার সমাজ তার পাশে রয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নাঈম হাসানের অভিযোগের পর বিষয়টি তদন্তের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই মধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন এসআইসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com