অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অফস্পিনার শেখ মেহেদী হাসানকে। শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করার সময় মাথায় আঘাত পান বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও এখন তিনি বাসায় অবস্থান করছেন। তবে তিনি শেষ ম্যাচে খেলতে পারবেন কি না, তা আগামীকাল (১৪ জুন) মেডিকেল পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।
বাংলাদেশ দল (তৃতীয় ওয়ানডে):
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, শেখ মেহেদী হাসান।
অস্ট্রেলিয়া দল:
জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস (অধিনায়ক), ম্যাট কুহনেম্যান, মারনাস লাবুশেন, টড মারফি, অলি পিক, ম্যাট রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা।