শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

নতুন সম্ভাবনা উন্মোচনে সরকার প্রস্তুত: মির্জা ফখরুল

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪০ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করতে সরকার যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সম্মেলনের মূল ভাবনা হলো ঝুঁকি মোকাবিলা, স্থিতিশীলতা বৃদ্ধি এবং নতুন উদ্যম ও সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া, যা দেশের ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনা তৈরি করছে। সরকারের লক্ষ্য জাতীয় উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া এবং সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করা।

মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান সরকার অল্প সময়ের মধ্যেই দায়িত্ব পালন করলেও দেশের অর্থনীতি ও উন্নয়নের লক্ষ্যে তাদের অঙ্গীকার দৃঢ়। বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত দেশে রূপান্তর করাই সরকারের লক্ষ্য, যেখানে সব নাগরিক সমান সুযোগ ও মর্যাদা পাবে।

এদিকে সম্মেলনে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার হয়েছে এবং একটি উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি নীতির ধারাবাহিকতা ও স্থিতিশীলতাকে বিনিয়োগ আকর্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com