শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের গর্ব তুলে ধরলেন সঞ্জয় দেব

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৮ Time View

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব।

শুক্রবার (১২ জুন) রাতে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পারফর্ম করেন। এ সময় নিজের পোশাকের মাধ্যমে বাংলাদেশের পরিচয় বিশ্বমঞ্চে তুলে ধরেন সঞ্জয়।

তার পরনে ছিল লাল-সবুজ রঙের একটি বিশেষ জ্যাকেট, যেখানে বাংলাদেশের একাধিক জাতীয় প্রতীক ফুটিয়ে তোলা হয়। জ্যাকেটের ডান হাতার অংশে এমব্রয়ডারির মাধ্যমে রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং সবুজ-লাল জাতীয় পতাকার নকশা দেখা যায়। পারফরম্যান্স চলাকালে তিনি বারবার নিজের স্লিভের দিকে ইঙ্গিত করে এসব প্রতীক দর্শকদের সামনে তুলে ধরেন।

তার এই পারফরম্যান্সের মুহূর্ত দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং বাংলাদেশের এমন উপস্থাপনা নিয়ে প্রশংসায় ভাসছেন সঞ্জয় দেব।

বিশ্বকাপ উপলক্ষে উদ্বোধনী আয়োজনে ফিফার উদ্যোগে নির্মিত নতুন গান ‘সির সির’ পরিবেশিত হয়। এতে সঞ্জয় দেবের পাশাপাশি অংশ নেন নোরা ফাতেহি এবং ফরাসি পপ তারকা ভেজিড্রিম।

উল্লেখ্য, সঞ্জয় দেব বাংলাদেশের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন। তার বাবা সন্তোষ দেব এবং মা মিতা দেবের সঙ্গে ২০১১ সালে পরিবারের সঙ্গে বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। এরপর সেখানে তিনি ইলেকট্রনিক মিউজিক এবং ডিজে-ইং শুরু করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com