সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলছেন না নেইমার

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৩ Time View

চোটের কারণে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তবে তিনি দর্শক হিসেবে মাঠে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জাতীয় দলের জার্সি পরা একটি ছবি পোস্ট করেন নেইমার। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “যে কোনো চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত।”

নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আগামী রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় গ্রুপ ‘সি’-এর ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দলের তারকা খেলোয়াড় নেইমারের চোটের সর্বশেষ অবস্থা এবং তাকে নিয়ে পরিকল্পনা সম্পর্কে কথা বলেন কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ জানান, নেইমার দ্রুত সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন এবং আশা করা হচ্ছে তিনি আগামী সপ্তাহেই পুরোপুরি দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন।

আনচেলত্তি আরও বলেন, “আমরা নেইমারকে শুধু তার ফুটবল প্রতিভার জন্যই দলে নিইনি, তার অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। সে তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা ও উদাহরণ।”

অন্যদিকে নেইমারের ক্লাব সান্তোস জানিয়েছে, তার পায়ের কাফ মাসলে (পেশিতে) টান লেগে আঘাত হয়েছে। এই ইনজুরি থেকে সেরে উঠতে তিনি নিয়মিত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। তবে প্রথম ম্যাচে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে, যা এখন প্রায় নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com