হায়দরাবাদের মিয়াপুর এলাকায় শুক্রবার (১২ জুন) একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ছয় তলা ভবন থেকে এক মা তার ছয় মাস বয়সী সন্তানকে কোলে নিয়ে লাফ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অবিশ্বাস্যভাবে শিশুটি বেঁচে যায় এবং গুরুতর কোনো আঘাতও পায়নি।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩৭ বছর বয়সী ইসা শাহু মধ্যপ্রদেশের বাসিন্দা হলেও স্বামী ও দুই সন্তানের সঙ্গে হায়দরাবাদে বসবাস করতেন। তার বড় সন্তানের বয়স আট বছর। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাসায় উপস্থিত ছিলেন না।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই নারী দীর্ঘদিন ধরে অনিদ্রা, দুশ্চিন্তা এবং প্রসব-পরবর্তী মানসিক বিষণ্নতায় (পোস্টপার্টাম ডিপ্রেশন) ভুগছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, আর স্বজন ও প্রতিবেশীরা গভীর হতবাক অবস্থায় আছেন।