বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

অন্ধ সাইফের মুখোমুখি খলনায়ক অক্ষয়

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View

অক্ষয় কুমার ও সাইফ আলি খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হ্যায়ওয়ান’-এর ট্রেলার প্রকাশ্যে এসেছে। টিজার প্রকাশের পর থেকেই ছবির রহস্যময় আবহ ও অন্ধকার জগত নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। ট্রেলারে সেই কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে দুই তারকার ভিন্নধর্মী চরিত্র।

সিনেমায় সাইফ আলি খানকে দেখা গেছে দৃষ্টিপ্রতিবন্ধী এক ব্যক্তির চরিত্রে। রহস্যময় ও অশুভ এক শক্তির বিরুদ্ধে লড়াই করতে দেখা যায় তাকে। অন্যদিকে, দীর্ঘদিন পর নেতিবাচক চরিত্রে হাজির হয়েছেন অক্ষয় কুমার। ট্রেলারে তার চরিত্রকে ভয়ংকর ও বিপজ্জনক এক খলনায়ক হিসেবে তুলে ধরা হয়েছে।

দুই তারকার মুখোমুখি লড়াইয়ের পাশাপাশি সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাইয়ামি খের ও বোমান ইরানি। ছবিতে কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সাইয়ামি খের বলেন, ‘পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে কাজ করা এক দারুণ অভিজ্ঞতা।’

অন্যদিকে সাইফ আলি খান অক্ষয়ের নেতিবাচক চরিত্র নিয়ে বলেন, ‘অক্ষয় কুমারকে এমন একটি ধূসর ও নেতিবাচক চরিত্রে দেখা দর্শকদের জন্য অত্যন্ত রোমাঞ্চকর হতে যাচ্ছে।’

কেভিএন প্রোডাকশনস ও থেসপিয়ান ফিল্ম ব্যানারের অধীনে ভেঙ্কট কে নারায়ণ ও শৈলজা দেশাই ফেনের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘হ্যায়ওয়ান’। সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com