বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View

আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ইসলামের শেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করছেন বিশ্বের মুসলমানরা। ৬৩২ খ্রিস্টাব্দে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

মহানবী (সা.) মানুষকে এক আল্লাহর ইবাদত, সত্য, ন্যায়, শান্তি ও মানবতার পথে আহ্বান জানান। তাঁর ওপর নাজিল হয় পবিত্র কোরআন। মানবজাতির জন্য তাঁর জীবন ও আদর্শ অনুসরণীয় হওয়ায় মুসলিম উম্মাহর কাছে দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, নফল নামাজ, দান-সদকা ও নফল রোজাসহ নানা ইবাদতে নিয়োজিত রয়েছেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে জশনে জলুস, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।

দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে জশনে জলুসের আয়োজন করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন শহরে শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এসব আয়োজনে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com