শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

ব্রুনো ফার্নান্দেজের হাতে পিএফএ বর্ষসেরার পুরস্কার

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫২ Time View

ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার ও অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ জিতেছেন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার। মঙ্গলবার (২৫ আগস্ট) ম্যানচেস্টারে অনুষ্ঠিত পিএফএ অ্যাওয়ার্ডসে সতীর্থ পেশাদার ফুটবলারদের ভোটে এই স্বীকৃতি পান ৩১ বছর বয়সী তারকা।

২০২৫-২৬ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে এই পুরস্কার অর্জন করেন ফার্নান্দেজ। প্রিমিয়ার লিগে রেকর্ড ২১টি অ্যাসিস্টের পাশাপাশি ৯টি গোল করেন তিনি। তার নৈপুণ্যে ম্যানচেস্টার ইউনাইটেড লিগে তৃতীয় স্থান অর্জন করে এবং চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা নিশ্চিত করে।

পিএফএ বর্ষসেরার পুরস্কার জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডেরও একটি নতুন মাইলফলক তৈরি হয়েছে। ক্লাবটির ১২তম খেলোয়াড় হিসেবে এই সম্মান পেলেন ফার্নান্দেজ—ইংল্যান্ড ও ওয়েলসের যেকোনো ক্লাবের মধ্যে যা সর্বোচ্চ। ওয়েইন রুনির ২০১০ সালের পর প্রথম ইউনাইটেড খেলোয়াড় হিসেবে পুরস্কারটি জিতলেন তিনি।

এ ছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ ফুটবলার হিসেবে পিএফএ বর্ষসেরার স্বীকৃতি পেলেন ফার্নান্দেজ। ২০২০ সালে স্পোর্তিং লিসবন থেকে ইউনাইটেডে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ৩১৪ ম্যাচে ১১০ গোল করেছেন তিনি। একই সময়ে তার অ্যাসিস্ট সংখ্যা ১০৬।

পিএফএ প্রিমিয়ার লিগ বর্ষসেরা একাদশ

গোলরক্ষক: দাভিদ রাইয়া (আর্সেনাল)

রক্ষণভাগ: গাব্রিয়েল মাগালায়েস (আর্সেনাল), নিকো ও’রাইলি (ম্যানচেস্টার সিটি), উইলিয়াম সালিবা (আর্সেনাল), জুরিয়েন টিম্বার (আর্সেনাল)

মিডফিল্ড: ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ডেক্লান রাইস (আর্সেনাল), রায়ান শের্কি (ম্যানচেস্টার সিটি)

ফরোয়ার্ড: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি), আন্তোয়ান সেমেনিও (ম্যানচেস্টার সিটি), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড)

ফার্নান্দেজের পাশাপাশি এই একাদশে আর্সেনালের পাঁচজন, ম্যানচেস্টার সিটির চারজন এবং ব্রেন্টফোর্ডের একজন খেলোয়াড় জায়গা পেয়েছেন। পিএফএ’র এই একাদশও খেলোয়াড়দের ভোটেই নির্বাচিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com