শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

তাহসিফ হত্যা মামলা: জুনিয়র বন্ধু দীপের ৭ দিনের রিমান্ড আবেদন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড চাওয়ার প্রস্তুতি নিয়েছে নৌ-পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে দীপকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে তাকে হেফাজতে নেয় পিবিআই। পরে শনিবার মধ্যরাতে তাকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফ নিখোঁজ হওয়ার আগে দীপের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার টঙ্গীর মাজার বস্তি এলাকায় তুরাগ নদসংলগ্ন স্থান থেকে নম্বরপ্লেটবিহীন একটি কালো সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে কয়েকজনের ধাওয়ার মুখে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন। তবে ঘটনার আগে ও পরের সময় সম্পর্কে তার বক্তব্যে অসংগতি পেয়েছেন তদন্তকারীরা। ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান জানিয়েছেন, দীপের দেওয়া সব তথ্য বিশ্বাস না করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাচাই করা হচ্ছে।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হতে দীপকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় নৌ-পুলিশ। এ কারণেই আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com