শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২ Time View

ইসরায়েলে নির্বাচনের পর কোনো জোটই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ পরিস্থিতি নিরসনে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর চিন্তা করছে বিরোধী জোটের দলগুলো।

শনিবার (৩১ অক্টোবর) দ্য টাইমস অব ইসরায়েল–এর এক প্রতিবেদনে বলা হয়, নতুন প্রস্তাব অনুযায়ী ভোটাররা পার্লামেন্টের পাশাপাশি আলাদাভাবে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। এতে আরব দলগুলোর সমর্থন ছাড়াই সংখ্যালঘু সরকার গঠনের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন প্রস্তাবের সমর্থকরা।

তবে এই পদ্ধতি চালু করতে হলে ইসরায়েলের মৌলিক আইন ‘দ্য গভর্নমেন্ট’ সংশোধন করতে হবে। বর্তমানে নতুন সরকারকে দায়িত্ব নেওয়ার আগে ১২০ আসনের নেসেটে আস্থা ভোটে জয়ী হওয়া বাধ্যতামূলক। আইন পরিবর্তনের জন্য অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন।

উল্লেখ্য, ২০২১ সালের মার্চে নির্বাচনের পর সরকার গঠনে ব্যর্থ হয়ে একই ধরনের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com